দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের বেশিরভাগ সময় রোদেলা পরিবেশ বিরাজ করতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই।
অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৪ শতাংশ।
এর আগে শুক্রবার দিনের সর্বোচ্চ পারদ ওঠে ৩২ ডিগ্রিতে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আজ সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে সূর্য অস্ত যাবে। আগামীকাল রোববার সূর্য উঠবে সকাল ৬টা ৯ মিনিটে।
/অ