আর্জেন্টিনা জাতীয় দলের ফরোয়ার্ড লিওনেল মেসি ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ সাফল্য অর্জন করেন। ২০১৪ ও ২০২২ - দুই বিশ্বকাপেই সেরা খেলোয়াড় হিসেবে 'গোল্ডেন বল' জেতা এই ফুটবল কিংবদন্তি বর্তমানে খেলছেন ইন্টার মিয়ামিতে। ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি'অর জয়ের অনন্য রেকর্ডও তাঁর দখলে। মেসির সাম্প্রতিক খবর, গোলসংখ্যা, ম্যাচ পরিসংখ্যান, ভিডিও ও ক্যারিয়ার রেকর্ড জানতে চোখ রাখুন আমাদের পেজে।