• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ ফাইনাল

গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক
  ১৯ জুলাই ২০২৬, ১৮:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এক মাসেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাতিয়ে রাখা ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ বাঁকে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের পরই পর্দা নামবে ইতিহাসের সবচেয়ে বড় এই আসরের। তবে দলীয় লড়াইয়ের পাশাপাশি এখন জমে উঠেছে ব্যক্তিগত সম্মাননার হিসাব-নিকাশও। কে জিতবেন গোল্ডেন বল, গোল্ডেন বুট কিংবা সেরা গোলরক্ষকের পুরস্কার- সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ রোববার নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে লড়বে আর্জেন্টিনা-স্পেন। যেখানে বিশ্বসেরা নির্বাচনের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে ছয়টি বড় পুরস্কারও তুলে দেবে ফিফা। এর মধ্যে শীর্ষ তিন পুরস্কার গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস। যথাক্রমে আসরের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের হাতে উঠবে এসব মর্যাদাপূর্ণ পুরস্কার।

গোল্ডেন বুট:

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় ফিফা গোল্ডেন বুট। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। টুর্নামেন্ট শেষে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে দেখা হবে অ্যাসিস্ট সংখ্যায় কে এগিয়ে। সেখানেও সমতা থাকলে কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়ই জিতবেন গোল্ডেন বুট।

গোল্ডেন বুটের দাবিদার যারা:

বর্তমানে গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি মেসি ও এমবাপে। দুই অধিনায়কের গোলে এগিয়ে এমবাপে (১০টি) আর মেসির ৮টি, তবে অ্যাসিস্টে এগিয়ে মেসি (৪), এমবাপের অ্যাসিস্ট ৩টি।

সর্বোচ্চ গোলদাতা:

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল, ৪ অ্যাসিস্ট কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ১০ গোল, ৩ অ্যাসিস্ট হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট উসমান দেম্বেলে (ফ্রান্স) — ৬ গোল, ২ অ্যাসিস্ট মিকেল ওয়ারজাবাল (স্পেন) — ৫ গোল, ১ অ্যাসিস্ট

গোল্ডেন বল:

আর্জেন্টিনাকে দীর্ঘ সাড়ে তিন দশক পর বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে কাতারে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এবং টুর্নামেন্ট কভার করা স্বীকৃতিপ্রাপ্ত সংবাদমাধ্যমের ভোটে আসরের সেরা ফুটবলার নির্বাচিত করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পান যথাক্রমে সিলভার বল ও ব্রোঞ্জ বল।

১৯৭৮ সালে চালু হওয়া এই পুরস্কার অনেক সময় এমন খেলোয়াড়ও জিতেছেন, যাদের দল বিশ্বকাপ জিততে পারেনি। যেমন- জিনেদিন জিদান (২০০৬), লিওনেল মেসি (২০১৪ ও ২০২২) এবং লুকা মদ্রিচ (২০১৮)। কারণ, ফাইনাল শুরুর আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়। এখন পর্যন্ত একমাত্র গোলরক্ষক হিসেবে ২০০২ সালে গোল্ডেন বল জিতেছিলেন অলিভার কান।

মেসিই একমাত্র ফুটবলার, যিনি দুইবার গোল্ডেন বল জিতেছেন। ৩৯ বছর বয়সী মেসি এবারও সম্ভাব্য বিজয়ীদের তালিকায় শীর্ষে। তার সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপে ও স্বদেশি সতীর্থ মাইকেল অলিসে। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম, নরওয়ের আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

গোল্ডেন গ্লাভস:

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনাল / রেফারি কে এই স্লাভকো ভিনচিচ?

বিশ্বকাপ ফাইনাল নিয়ে কি বলছে সুপার কম্পিউটার

শিরোপার মহারণে কাঁপছে ফুটবল বিশ্ব

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গতবার এই পুরস্কার জিতেছিলেন। বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচনে আসরজুড়ে গোলরক্ষকের প্রভাব, গুরুত্বপূর্ণ সেভ এবং ক্লিন শিটের সংখ্যার বিষয় বিবেচনায় নেওয়া হয়। ১৯৯৪ সালে চালু হওয়া এই পুরস্কার ২০১০ সাল পর্যন্ত লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। গত পাঁচ আসরের চারজন বিজয়ীই পরে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে কেপ ভার্দের ভোজিনহা দুর্দান্ত সেভ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তাকে নিয়ে ইন্টার মায়ামির আগ্রহের খবরও প্রকাশিত হয়েছে। এ ছাড়া নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।

কেএম

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • ফাইনাল
  • গোল্ডেন বুট
এ সম্পর্কিত আরও খবর
জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়রা?
জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়রা?
শতবর্ষের ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
শতবর্ষের ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
লিওনেল মেসির সঙ্গে ‘প্রতারণা করেছে আর্জেন্টিনা’
লিওনেল মেসির সঙ্গে ‘প্রতারণা করেছে আর্জেন্টিনা’
স্পেনের জয়ে ফিলিস্তিনে উল্লাস
স্পেনের জয়ে ফিলিস্তিনে উল্লাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।