দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা সতর্ক করে বলেছেন, বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসিকে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব। ২০১০ বিশ্বকাপজয়ী এই তারকার মতে, মেসিকে নিয়ে অতিরিক্ত ভাবার পরিবর্তে স্পেনের উচিত নিজেদের খেলার ছন্দ প্রতিষ্ঠা করা।
আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে নিউইয়র্কে এল পার্তিদাসো দে কোপে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাবনা তুলে ধরেন ২০১০ বিশ্বকাপজয়ী ইনিয়েস্তা।
বর্তমানে দুবাইয়ে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ের প্রস্তুতি নেওয়া সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার ফাইনাল ম্যাচের নানা দিক বিশ্লেষণ করেন। বিশেষ করে আর্জেন্টিনার সবচেয়ে বড় হুমকি মেসিকে কীভাবে সামলানো যায় এবং শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কৌশল কী হওয়া উচিত, তা নিয়ে কথা বলেন তিনি।
বার্সেলোনায় একসময়ের সতীর্থ মেসির প্রভাব কীভাবে কমানো সম্ভব? এমন প্রশ্নের জবাবে ইনিয়েস্তা বলেন, এই দায়িত্ব কোনো একক খেলোয়াড়ের ওপর চাপানো যাবে না।
তিনি বলেন, ‘ওকে পুরোপুরি থামানো অসম্ভব। আসল বিষয় হবে, নিজেদের খেলায় স্পেন কতটা আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে, সুযোগ তৈরি করতে পারে এবং সেই সুযোগগুলো কতটা কাজে লাগাতে পারে।’
এই বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল ও চারটি গোলে সহায়তা করা মেসির দুর্দান্ত পারফরম্যান্স প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, ‘এটা বর্ণনা করার মতো ভাষা আমার নেই। তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে সে যা করে, তা শুধু সম্মান জানিয়েই স্বীকার করতে হয়।
মেসির হুমকি সম্পর্কে সতর্ক করার পাশাপাশি এত বড় ম্যাচ ঘিরে যে চাপ ও ভয় কাজ করে, সেটি কাটিয়ে ওঠার পরামর্শও দিয়েছেন ইনিয়েস্তা।
কিংবদন্তি এই মিডফিল্ডার স্পেনের ফুটবলারদের ম্যাচের আগে সব ধরনের ভয় দূরে রেখে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার আহ্বান জানান। তিনি বলেন, ‘না, না, কখনোই ভয় নিয়ে খেলতে যাবে না। ভয় নিয়ে খেললে চলবে না।’
ইনিয়েস্তা আরও বলেন, ‘আমি মনে করি বিষয়টি খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। পুরো বিশ্বকাপজুড়ে তাদের আত্মবিশ্বাস ক্রমেই বেড়েছে। তারা সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে খেলতে নামছে।’
তিনি যোগ করেন, ‘প্রত্যেকেই জানে তাদের কী করতে হবে। যে-ই খেলুক না কেন, সবাই নিজের ভূমিকা সম্পর্কে পরিষ্কার এবং আত্মবিশ্বাসে ভরপুর। কে মাঠে আছে বা কোন পজিশনে খেলছে, সেটি গুরুত্বপূর্ণ নয়। তাদের খেলায় সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে হয়।’
যদি স্পেন মাত্র এক গোলের ব্যবধানে জেতে এবং সেই গোলটি যে-ই করুক—এমন কাল্পনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ইনিয়েস্তা বলেন, ‘এটা কোনো দ্বিধার বিষয়ই নয়। আমার উত্তর হলো, কে গোল করল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। গোলদাতা কে, সেটা গৌণ; জয়সূচক গোল হলেই যথেষ্ট।’
এখন ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে স্পেন। দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জার্সিতে আরেকটি সোনালি তারকা যোগ করার লক্ষ্য তাদের। আর্জেন্টিনার সম্মিলিত শক্তিকে হারাতে পারলে সেটিই হবে স্পেনের এই নতুন প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক অর্জন।
কে