দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ব্যবধান ২-০ করেছে লা রোহা।
মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে লামিনে ইয়ামালকে বক্সের ভেতরে ফাউল করেন লুকাস দিনিয়ে। পেনাল্টি থেকে জোরালো শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ওইয়ারসাবাল। প্রথমার্ধে আরও একটি সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি স্প্যানিশরা।
তবে দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে আর ভুল করেনি স্পেন। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলেন দানি ওলমো। প্রথমে বাঁ প্রান্তে, পরে ডানদিকে বল ঘুরে আসে পেদ্রো পররোর কাছে। ওলমোর সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁর কোনো সুযোগই ছিল না।
দলগত দারুণ এক আক্রমণ থেকে আসা এই গোলে ৫৮তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ম্যাচে ঘুরে দাঁড়াতে এখন কঠিন পরীক্ষার মুখে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
এমএস/