দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ইংল্যান্ডকে নিয়মিত সময়ে জয়ের সম্ভাবনা দেওয়া হয়েছে ৫০ দশমিক ৪ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ২৫ দশমিক ১ শতাংশ।
বিশ্লেষণে আরও বলা হয়েছে, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ দশমিক ৬ শতাংশ।
বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে ও ইংল্যান্ড। তবে এর আগে দুই দল ১২ বার একে অপরের বিপক্ষে খেলেছে। এর মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড, নরওয়ে জিতেছে দুটি এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৪ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় ইংল্যান্ড।
এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে সেই সেমিফাইনাল।
সূত্র: আল-জাজিরা
/অ