দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এরলিং হালান্ডকে কীভাবে আটকাবে ইংল্যান্ড? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে ড্যান বার্নের নাম। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার নিউক্যাসল ইউনাইটেডের এই ডিফেন্ডারই কি হতে পারেন নরওয়ের গোলমেশিনকে থামানোর অস্ত্র?
বিশ্বকাপের জন্য টমাস টুখেলের দলে ড্যান বার্নের অন্তর্ভুক্তি ছিল কিছুটা চমক। ২০২৫ সালের মার্চে ৩৩তম জন্মদিনের কিছুদিন আগে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র চারটি ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি, যার সবগুলোই ছিল বিশ্বকাপ বাছাইপর্বে আন্দোরা ও আলবেনিয়ার বিপক্ষে।
তবে মেক্সিকোর বিপক্ষে বদলি হিসেবে নেমে শেষ ১৫ মিনিটে নিজের সামর্থ্যের প্রমাণ দেন বার্ন। ইংল্যান্ড ১০ জন নিয়ে ৩-২ ব্যবধানের লিড ধরে রাখার সময় তিনি অসংখ্য ক্রস প্রতিহত করেন এবং অতিরিক্ত ১২ মিনিটসহ শেষ মুহূর্তগুলোতে রক্ষণ সামলাতে শরীর দিয়ে লড়াই করেন।
যদিও গতির দিক থেকে তিনি হালান্ডের ধারেকাছেও নন এবং নরওয়ের এই তারকার চেয়ে নয় বছরের বড়, তবে উচ্চতায় তিনি হালান্ডের চেয়ে দুই ইঞ্চি বেশি। ইংল্যান্ডে আগের মুখোমুখি লড়াইগুলোতেও হালান্ডের সঙ্গে শারীরিক দ্বৈরথে সফল হয়েছেন বার্ন।
২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর হালান্ড আটবার বার্নের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ছয়টি ম্যাচ ছিল প্রিমিয়ার লিগে এবং দুটি ছিল এফএ কাপ ও ইংলিশ লিগ কাপের। মাঠে একসঙ্গে ১০ ঘণ্টার বেশি সময় কাটালেও হালান্ড মাত্র একবার গোল করতে পেরেছেন, সেটিও ২০২২ সালের আগস্টে প্রথম সাক্ষাতে।
আন্তর্জাতিক ফুটবলে প্রতি ৭৩ মিনিটে একটি করে গোল করা হালান্ডের বিপক্ষে এই পরিসংখ্যান নজর দেওয়ার মতো।
এছাড়া অ্যাস্টন ভিলার রক্ষণভাগের খেলোয়াড় এজরি কনসার বিপক্ষেও পাঁচ ম্যাচে ৪০৬ মিনিট খেলে হালান্ড মাত্র একবার গোল করেছেন। সেই গোলটিও এসেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম সাক্ষাতে।
চার মৌসুমে ১৩২টি প্রিমিয়ার লিগ ম্যাচে ১১২ গোল করা এবং এর মধ্যে তিনবার গোল্ডেন বুট জেতা হালান্ডের বিপক্ষে এই পরিসংখ্যান ইংল্যান্ড কোচ টুখেলের জন্য আশাব্যঞ্জক।
তবে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মার্ক গেহির বিপক্ষে হালান্ডের রেকর্ড ভিন্ন। ম্যানচেস্টার সিটিতে গেহি যোগ দেওয়ার আগে তার বিপক্ষে পাঁচ ম্যাচে সাতটি গোল করেছেন হালান্ড। অন্যদিকে জন স্টোনসের বিপক্ষে এখনো খেলেননি তিনি, কারণ ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে স্টোনসই তার সতীর্থ।
সূত্র: আল-জাজিরা
/অ