দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিওনেল মেসি মাঠে নামলেই যেন নতুন কোনো রেকর্ড তার অপেক্ষায় থাকে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে আরেকটি অনন্য কীর্তির মালিক হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপের মঞ্চে টানা ৯ ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন মেসি। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল ফ্রান্সের জুস্ত ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহোর দখলে। তারা দুজনই টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করেছিলেন।
মেসির এই রেকর্ডের যাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ থেকে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও গোল করেন তিনি।
সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ২০২৬ বিশ্বকাপেও। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে এবং শেষ ষোলোর ম্যাচে মিসরের জালেও বল জড়ান মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও গোল করতে পারলে নিজের এই রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকার।
এমএস/