• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসির বিশ্বকাপ রেকর্ডের ঝুলিতে যুক্ত হচ্ছে একের পর এক কীর্তি

স্পোর্টস ডেস্ক
  ০৮ জুলাই ২০২৬, ০৬:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিনি মাঠে নামলেই যেন জন্ম নেয় নতুন কোনো ইতিহাস। নিজের সম্ভাব্য শেষ ও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেও রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে আরও কয়েকটি অনন্য কীর্তির মালিক হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা

চলতি আসরে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন মেসি। এরপর জর্ডান, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও গোল করে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ২১-এ। তার সবচেয়ে কাছের সক্রিয় প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের গোল ১৯টি।

এছাড়া দুটি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করা ইতিহাসের প্রথম ফুটবলারও মেসি।

টানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল

বিশ্বকাপের মঞ্চে টানা ৯ ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন মেসি। এর মধ্য দিয়ে তিনি জুস্ত ফন্টেইন ও জাইরজিনহোর দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি।

নকআউট পর্বেও অনন্য কীর্তি

বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার এখন মেসি। পাশাপাশি ৪৮ দলের নতুন ফরম্যাটে বিশ্বকাপের প্রতিটি ধাপে—গ্রুপ পর্ব, রাউন্ড অব ৩২, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল—গোল করার একমাত্র খেলোয়াড়ও তিনি।

স্তাবিলের রেকর্ড স্পর্শ

মিসরের বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে নিজের অষ্টম গোলটি করেন মেসি। এর মাধ্যমে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের এক আসরে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আট গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

বিশ্বকাপে সর্বাধিক জয়

অস্ট্রিয়ার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড নিজের করে নেন মেসি। বর্তমানে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে তার জয়ের সংখ্যা ১৯, যা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ষষ্ঠ বিশ্বকাপের মাইলফলক

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন মেসি। এই রেকর্ডে তার সঙ্গে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়া। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন এককভাবেই মেসির দখলে। তার ম্যাচ সংখ্যা ৩০, যা অনেক আগেই ছাড়িয়ে গেছে লোথার ম্যাথাউসের ২৫ ম্যাচের রেকর্ড।

ভাঙার অপেক্ষায় আরও দুটি রেকর্ড

পেলের অ্যাসিস্ট রেকর্ড

মিসরের বিপক্ষে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে সহায়তা করে বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা ৯-এ নিয়ে গেছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১০ অ্যাসিস্টের রেকর্ডটি পেলের। আর একটি অ্যাসিস্ট করলেই সেই রেকর্ড স্পর্শ করবেন, দুটি করলেই এককভাবে ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হবেন মেসি।

আরও পড়ুন

ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মিসর কোচ

আমরা এভাবেই লড়ে যাব: এনজো ফার্নান্দেজ

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের ম্যাচে সব রেফারিই আর্জেন্টিনার

সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল

এ পর্যন্ত দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন মেসি। আর্জেন্টিনা যদি এবারও ফাইনালে ওঠে, তাহলে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা ইতিহাসের প্রথম ফুটবলার হবেন তিনি। এতে পেলে, কাফু, রোনালদো ও লোথার ম্যাথাউসকে ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

এমএস/

  • মেসি
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ কখন, কে কার মুখোমুখি?
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ কখন, কে কার মুখোমুখি?
আজ টিভিতে যা দেখবেন (৮ জুলাই ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (৮ জুলাই ২০২৬)
এর আগে ১৩ হার, দুই গোলে পিছিয়ে থেকে ইতিহাসে প্রথম জয় আর্জেন্টিনার
এর আগে ১৩ হার, দুই গোলে পিছিয়ে থেকে ইতিহাসে প্রথম জয় আর্জেন্টিনার
ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসি, এবার লক্ষ্য পেলের বিশ্বরেকর্ড
ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসি, এবার লক্ষ্য পেলের বিশ্বরেকর্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।