দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খেলোয়াড় হিসেবে যে সাফল্য অর্জন করেছিলেন, কোচ হিসেবেও মিসরকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন হোসাম হাসান। দেশের ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই ব্যক্তিত্ব এবার কোচ হিসেবে গড়ছেন নতুন অধ্যায়।
মিসরের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৬৯ গোলের রেকর্ডের মালিক হাসান। চলমান বিশ্বকাপে তার অধীনে মিসর প্রথমবারের মতো বিশ্বকাপে জয় এবং নকআউট পর্বে জয়ের স্বাদ পেয়েছে।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১–১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জয় পায় মিসর। এই জয়ের মাধ্যমে দলটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা পঞ্চম আফ্রিকান দেশ হওয়ার থেকে মাত্র এক জয় দূরে রয়েছে।
সোমবার সংবাদ সম্মেলনে হাসান বলেন, খেলোয়াড় হিসেবে তিনি অনেক কিছু অর্জন করেছেন এবং কোচ হিসেবেও আরও সাফল্য পাওয়ায় তিনি আনন্দিত।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মিসরের মানুষকে তাদের জাতীয় দল নিয়ে গর্বিত করা। সেই লক্ষ্য অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ নিয়ে হাসান বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা একটি দুর্দান্ত দল। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।
তিনি বলেন, ‘আমাদের বড় স্বপ্ন রয়েছে। আমরা জানি, এটি কোনো দলের জন্যই সহজ ম্যাচ হবে না। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু তাদের ভয় পাই না।’
মিসর ও আর্জেন্টিনার এই লড়াইয়ে একদিকে থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লক্ষ্য, অন্যদিকে থাকবে ইতিহাস গড়ার পথে মিসরের আত্মবিশ্বাস।
সূত্র: আল-জাজিরা
/অ