দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ রুখে দিয়ে নায়ক বনে গেছেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। লিওনেল মেসির পেনাল্টি ঠেকানোর পর আরও কয়েকটি দুর্দান্ত সেভ করে প্রথমার্ধে দলকে এগিয়ে রাখেন তিনি।
২১তম মিনিটে মেসির নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় প্রতিহত করে আর্জেন্টিনাকে সমতায় ফিরতে দেননি শোবেইর। এরপরও আর্জেন্টিনার আক্রমণের চাপ সামলাতে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি।
প্রথমার্ধের শেষদিকে নিকোলাস তালিয়াফিকোর নিচু ক্রস থেকে হুলিয়ান আলভারেজের প্রথম স্পর্শের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রুখে দেন শোবেইর। নিশ্চিত গোল বাঁচানো এই সেভে কিছুটা চোট পেলেও চিকিৎসা নিয়ে আবার খেলায় ফেরেন তিনি।
এর কিছুক্ষণ পর রদ্রিগো দি পলের ক্রস থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোরালো হেডও দারুণভাবে ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক। বলটি তার নাগালের মধ্যেই থাকলেও দ্রুত প্রতিক্রিয়ায় আর্জেন্টিনাকে গোলবঞ্চিত করেন তিনি।
এ ছাড়া মেসির নেওয়া একটি ফ্রি-কিকও অনায়াসে লুফে নেন শোবেইর।
প্রথমার্ধজুড়ে আর্জেন্টিনার ধারাবাহিক আক্রমণের বিপরীতে শোবেইরের অসাধারণ গোলরক্ষণের কারণেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিসর।
/অ