দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় উৎসর্গ করেছিলেন ফিলিস্তিনিদের। ম্যাচ শেষে হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকাও। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিশরের কোচ হোসাম হাসান।
সোমবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। চার মিনিটেরও বেশি সময় ধরে তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
হাসান বলেন, পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান, যেই হোক না কেন।
তিনি বলেন, কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
ইসরায়েলের হামলায় গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথাও তুলে ধরেন মিশর কোচ। তিনি বলেন, আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই— ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা হোক।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি।
কেএম