দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের আগে দুই দলই চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে। তবে ইনজুরির কারণে উভয় শিবিরেই রয়েছে কিছু দুশ্চিন্তা।
ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ফলে তার এই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে একই ধরনের চোট পাওয়া রাফিনিয়া ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন। তাকে বদলি বেঞ্চে দেখা যেতে পারে।
এদিকে নরওয়ের রক্ষণভাগে ধাক্কা লেগেছে। উরুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার জুলিয়ান রাইয়ারসন।
সম্ভাব্য একাদশে ব্রাজিল ৪-৩-৩ ছকে খেলতে পারে। গোলবারে থাকবেন অ্যালিসন। রক্ষণে থাকতে পারেন দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল ও সান্তোস। মাঝমাঠে গুইমারায়েস, কাসেমিরো ও মার্টিনেল্লি। আর আক্রমণভাগে দেখা যেতে পারে রায়ান, কুনহা ও ভিনিসিয়ুসকে।
অন্যদিকে নরওয়েও ৪-৩-৩ ছকে মাঠে নামতে পারে। গোলবারে থাকবেন নাইল্যান্ড। রক্ষণে থাকতে পারেন পেডারসেন, আয়ের, হেগেম ও মোলার উলফে। মাঝমাঠে ওডেগার্ড, বের্গে ও বের্গ। আর আক্রমণভাগে থাকবেন সোরলথ, আর্লিং হালান্ড ও নুসা।
সূত্র: আল-জাজিরা
/অ