দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। অতীতের পরিসংখ্যান নরওয়ের পক্ষে থাকলেও, এবার সম্ভাবনার বিচারে এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে।
দুই দল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার মুখোমুখি হয়েছে। সেই চার ম্যাচের একটিতেও জয় পায়নি ব্রাজিল। নরওয়ে দুটি ম্যাচে জয় পেয়েছে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
দুই দলের লড়াইয়ের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সে আসরে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল।
তবে এবার পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে চিত্র ভিন্ন। অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফল বিশ্লেষণ করে দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে, নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ। আর ২৪ শতাংশ ক্ষেত্রে ম্যাচ নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে টাইব্রেকার পর্যন্ত।
সূত্র: আল-জাজিরা
/অ