দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪০ দশমিক ৬ শতাংশ, যেখানে মেক্সিকোর সম্ভাবনা ৩১ দশমিক ৫ শতাংশ।
একই সঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৭ দশমিক ৯ শতাংশ। সেক্ষেত্রে ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে টাইব্রেকারেও।
বিশ্বকাপে এটি হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় মুখোমুখি লড়াই। এর আগে ১৯৬৬ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দল একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। পরে সেই আসরেই নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে তারা।
বিশ্বকাপের বাইরে ১৯৮৬ থেকে ২০১০ সালের মধ্যে প্রীতি ম্যাচে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। চারটি ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ড।
সূত্র: আল-জাজিরা
/অ