দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে উচ্চভূমির প্রতিকূল পরিবেশ মোকাবিলায় ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য ভায়াগ্রা ব্যবহারের সুযোগ রয়েছে। কারণ, বিশ্ব ডোপিংবিরোধী সংস্থার ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় চিকিৎসকের ব্যবস্থাপত্রে ব্যবহৃত এই ওষুধের নাম নেই।
গবেষণায় দেখা গেছে, ফুসফুসের রক্তচাপ কমিয়ে উচ্চভূমিতে দেখা দেওয়া ক্লান্তি ও মাথা ঘোরার অনুভূতি কমাতে ভায়াগ্রা কার্যকর হতে পারে। তবে ইংল্যান্ডের খেলোয়াড়রা মেক্সিকো সিটি সফরে এই ওষুধ ব্যবহার করার পরিকল্পনা করেছেন—এমন কোনো প্রমাণ নেই।
যদিও ভায়াগ্রা সাধারণভাবে পুরুষদের যৌন সক্ষমতার সমস্যার চিকিৎসার ওষুধ হিসেবে বেশি পরিচিত, তবু উচ্চভূমিতে খেলার কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার সম্ভাব্য উপায়গুলো নিয়ে কাজ করছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল।
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে আজতেকা স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ২০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এই মাঠে বল তুলনামূলকভাবে বেশি দূর যায় এবং খেলোয়াড়দের জন্য পুরো মাঠজুড়ে দৌড়ানোও অনেক বেশি কষ্টসাধ্য হয়ে ওঠে।
উচ্চভূমির পরিবেশে অভ্যস্ত মেক্সিকো গত ৫৬ বছরে আজতেকা স্টেডিয়ামে মাত্র দুইবার হেরেছে।
বুধবার আটলান্টায় গণতান্ত্রিক কঙ্গোকে হারানোর পর থমাস টুখেলের সিদ্ধান্তে ইংল্যান্ড দল কৌশলগত প্রস্তুতি আরও নিখুঁত করতে কানসাস সিটিতে নিজেদের অনুশীলন ঘাঁটিতে ফিরে যায়।
এদিকে মেক্সিকো সিটিতে ইংল্যান্ড দলের হোটেলের অবস্থান গোপন রাখা হয়েছে, যাতে স্বাগতিক সমর্থকেরা রাতে শব্দ করে খেলোয়াড়দের ঘুমে ব্যাঘাত ঘটাতে না পারেন। এর আগে মেক্সিকোর বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের আগে গভীর রাতে উচ্চ শব্দ ও ধাক্কাধাক্কির কারণে ইকুয়েডরের খেলোয়াড়দের ঘুম নষ্ট হওয়ার ঘটনার পর আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হোটেলের চারপাশে সড়ক অবরোধের অনুমোদনও দিয়েছে।