দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ বত্রিশে পর্তুগাল ও ক্রোয়েশিয়া মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে পরিসংখ্যান ও পূর্বাভাসে সামান্য এগিয়ে রয়েছে পর্তুগাল। অপ্টার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৪ দশমিক ৫ শতাংশ, আর ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ২০ দশমিক ৪ শতাংশ।
অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৫ দশমিক ১ শতাংশ।
গ্রুপ পর্বে পাঁচ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ এইচ’-এর রানার্সআপ হয়েছে পর্তুগাল। দলটি ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র, উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ জয় এবং কলম্বিয়ার সঙ্গে ০-০ ড্র করে এই পর্বে পৌঁছায়।
অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে ‘গ্রুপ এল’-এর রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। তারা ইংল্যান্ডের কাছে ৪-২ ব্যবধানে হারলেও পানামাকে ১-০ এবং ঘানাকে ২-১ গোলে হারায়।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে পর্তুগাল এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ১০ বার দেখা হয়েছে দুই দলের, যেখানে পর্তুগাল জিতেছে সাতটি ম্যাচে। ক্রোয়েশিয়ার জয় এসেছে একটিতে, আর দুটি ম্যাচ ড্র হয়েছে।
প্রথম মুখোমুখি লড়াই হয় ইউরো ১৯৯৬ সালে, যেখানে লুইস ফিগো, জোয়াও পিন্টো এবং ডোমিঙ্গোস পাসিয়েন্সিয়ার গোলে ৩-০ ব্যবধানে জেতে পর্তুগাল।
ক্রোয়েশিয়ার একমাত্র জয় আসে ২০২৪ সালের জুনে একটি প্রীতি ম্যাচে, যেখানে লুকা মদ্রিচ ও আনতে বুদিমিরের গোলে তারা জয় পায়। ওই ম্যাচে ডিয়োগো জোটার গোল সমতায় ফিরিয়েছিল পর্তুগালকে।
সবশেষ মুখোমুখি লড়াই হয় ২০২৪ সালের নভেম্বরে নেশনস লিগে, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
পর্তুগাল দলে কোনো চোটের খবর নেই। সম্ভাব্য একাদশে থাকতে পারেন: গোলরক্ষক কস্তা; ক্যানসেলো, দিয়াস, ভেইগা, মেন্দেস; ভিতিনিয়া, জোয়াও নেভেস; নেটো, ফার্নান্দেস, ফেলিক্স; রোনালদো।
ক্রোয়েশিয়াও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারে। সম্ভাব্য একাদশ: গোলরক্ষক লিভাকোভিচ; স্তানিসিচ, শুতালো, পংগ্রাচিচ, গভার্দিওল; সুচিচ, মদ্রিচ, কোভাচিচ; বাতুরিনা, বুদিমির, পেরিসিচ।
ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও পরিসংখ্যান বলছে, শিরোপা প্রত্যাশী পর্তুগাল কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে।
/অ