দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেনেগালের মিডফিল্ডার পাপে গেই ঘোষণা দিয়েছেন, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলবেন না।
২৭ বছর বয়সী এই ফুটবলারের এমন সিদ্ধান্ত এসেছে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে বেলজিয়ামের কাছে নাটকীয়ভাবে হারের পর।
পাপে থিয়াওয়ের অধীনে খেলতে নেমে সেনেগাল প্রথমে ২-০ গোলে এগিয়ে যায়। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে এগিয়ে থাকলেও ম্যাচের শেষ দিকে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্স গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ১২৫তম মিনিটে বিতর্কিত এক পেনাল্টি পায় বেলজিয়াম। সেই স্পটকিক থেকে গোল করে টিলেমান্স সেনেগালের বিশ্বকাপ অভিযান শেষ করে দেন।
স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলা গেই ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন। ৬৬ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন লামিন কামারা।
বিশ্বকাপে ইরাকের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে জোড়া গোল করা এবং জাতীয় দলের হয়ে ৪৫টি ম্যাচ খেলা গেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বিদায় নিয়ে পরে কিছু বলব। তবে আজই জানিয়ে দিচ্ছি, এই কোচিং স্টাফ যত দিন দায়িত্বে থাকবে, তত দিন আমি জাতীয় দল থেকে বিরত থাকব।’
২০২৪ সালের ডিসেম্বর থেকে সেনেগালের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন পাপে থিয়াও। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালকে ঘিরে বিতর্কেও তিনি ছিলেন কেন্দ্রবিন্দুতে।
গত জানুয়ারিতে ফাইনালে যোগ করা সময়ে মরক্কো পেনাল্টি পেলে থিয়াও তার দলকে মাঠ ছেড়ে চলে যেতে বলেন। প্রায় ১৭ মিনিট পর খেলোয়াড়রা মাঠে ফিরলে ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি রক্ষা করা হয় এবং অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করেন গেই।
তবে গত মার্চে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেনেগালের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে ভিত্তি করে সেই ম্যাচের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালতে আপিল করেছে সেনেগাল। আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা পুনরুদ্ধারের আশা করছে দেশটি।
তথ্যসূত্র: বিবিসি
/অ