দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ৩২-এ ইংল্যান্ডের বিপক্ষে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সবচেয়ে বড় ভরসা ফরোয়ার্ড ইয়োয়ান উইসা। গ্রুপ পর্বে দলের চার গোলের মধ্যে তিনটিই করেছেন তিনি, যা প্রতিপক্ষের জন্য তাকে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়ে পরিণত করেছে।
২৬ সদস্যের কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দলে ২০ জন খেলোয়াড়ই দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন। তাদের বেশির ভাগের জন্ম ফ্রান্সে। ইংল্যান্ডের বিপক্ষে আলোচনার কেন্দ্রে থাকা উইসাও তাদের একজন। ইংলিশ ফুটবলেও তিনি পরিচিত মুখ।
দলের আরেক দুই খেলোয়াড় অ্যারন ওয়ান-বিসাকা ও অ্যাক্সেল তুয়ানজেবে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের মতো তারকা না হলেও গোল করার দিক থেকে উইসা দারুণ ছন্দে আছেন। পর্তুগালের বিপক্ষে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন তিনি। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করে দলকে শেষ ৩২-এ তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাচের আগে উইসা বলেন, ‘এ ধরনের ম্যাচ উপভোগ করা উচিত। বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ডের বিপক্ষে খেলার যোগ্যতা আমরা অর্জন করেছি। সামনে কী অপেক্ষা করছে, সেটির জন্য আমি মুখিয়ে আছি।’
/অ