দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈরী আবহাওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ পর্যন্ত শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ পর্বের বহুল আলোচিত মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর খেলা মাঠে গড়ায়।
বুধবার (১ জুলাই) সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে ম্যাচ শুরুর আগ মুহূর্তে তীব্র বৃষ্টি ও বজ্রঝড়ের সৃষ্টি হওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে খেলা সাময়িকভাবে স্থগিত রাখে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
বৈরী আবহাওয়ার কারণে দুই দলের খেলোয়াড়রা নির্ধারিত সময় অনুযায়ী ওয়ার্ম-আপ করতে পারেননি। বজ্রপাতের ঝুঁকি থাকায় তাদের ড্রেসিংরুমেই অপেক্ষা করতে হয়। একই সঙ্গে স্টেডিয়ামজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়, যাতে খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকদের কোনো ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয়।
এদিকে, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই হাজার হাজার সমর্থক স্টেডিয়ামে উপস্থিত হন। বৃষ্টি উপেক্ষা করে তারা গ্যালারিতে অবস্থান করেন এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন। পরিস্থিতির উন্নতি হলে ম্যাচ পরিচালনার জন্য সবুজ সংকেত দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এক ঘণ্টা বিলম্বের পর বহুল প্রতীক্ষিত লড়াইটি শুরু হয়।
কে