দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ৩২-এ টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিদায় নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়লেন রোনাল্ড কোমান। বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কোমান লিখেছেন, ‘ডাচ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলাম, যেখানে ইতিহাস গড়ব। সেটা হয়নি। এ ব্যাপারে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই। প্রধান কোচ হিসেবে এই দায় আপনাকেই বহন করতে হয়।’
শেষ ৩২-এর লড়াইয়ে মরক্কোর সঙ্গে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস।
ডাচদের জন্য এটি টানা তৃতীয় বড় টুর্নামেন্ট, যেখানে পেনাল্টি শুটআউটে বিদায় নিতে হলো। যদিও গত ১১টি বিশ্বকাপের প্রতিটিতেই অন্তত শেষ ষোলো নিশ্চিত করেছিল তারা। চার বছর আগে কাতার বিশ্বকাপে খেলেছিল কোয়ার্টার ফাইনালেও।
বার্সেলোনা ও আয়াক্সের সাবেক মিডফিল্ডার কোমান দ্বিতীয় দফায় ২০২২ বিশ্বকাপের পর লুইস ফন গালের স্থলাভিষিক্ত হয়ে নেদারল্যান্ডসের দায়িত্ব নেন। তার অধীনেই ২০২৪ ইউরোর সেমিফাইনালে উঠেছিল ডাচরা, যা ২০১৪ সালের পর কোনো বড় টুর্নামেন্টে তাদের প্রথম সেমিফাইনাল ছিল।
এমএস/