দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে দাপট দেখাচ্ছে ফ্রান্স। বিরতির আগে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্র্যাডলি বারকোলার গোলে ব্যবধান ২-০ করেছে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে গোলের দেখা পেতে বেশ অপেক্ষা করতে হয় তাদের। ২০তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু ভিএআরের সিদ্ধান্তে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।
৩২তম মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যান ফরাসি অধিনায়ক। মাইকেল অলিসের পাস থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। চার মিনিট পর অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে ভাগ্য পরীক্ষা করেন অলিসে। তার দুর্দান্ত শটও পোস্টে আঘাত হানে। ফিরতি বলে উসমান দেম্বেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে শেষ পর্যন্ত প্রথমার্ধের ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ফ্রান্স। উসমান দেম্বেলের পাস থেকে বক্সের ভেতরে জোরালো শটে সুইডেনের জালে বল পাঠান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল এবং বিশ্বকাপে সব মিলিয়ে ১৭তম গোল।
বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে ফরাসিরা। ৫৩তম মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ব্র্যাডলি বারকোলা। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।
এই মুহূর্তে শেষ ষোলোর লড়াইয়ে পূর্ণ নিয়ন্ত্রণ ফ্রান্সের হাতেই। গ্রুপ 'আই'-এ তিন ম্যাচের তিনটিতেই জিতে নকআউটে ওঠা দলটি সুইডেনের বিপক্ষে নিজেদের আধিপত্য ধরে রেখেছে।
এই ম্যাচে নরওয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ের একাদশ থেকে চারটি পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। শুরুর একাদশে জায়গা পান লুকা দিনিয়ে, আদ্রিয়েন রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। ফলে বেঞ্চে যেতে হয় মানু কোনো, ম্যাক্সেন্স লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে।
এমএস/