দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম বাধা টপকে ইতিমধ্যেই শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের আসল প্রতিপক্ষ কে হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। ব্রাজিলের মুখোমুখি হওয়ার লড়াইয়ে এখন অপেক্ষা করছে আইভরি কোস্ট অথবা নরওয়ে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় আমেরিকার ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। এই ম্যাচের বিজয়ী দলই শেষ ১৬-র হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে মাঠ মাতাবে। আগামী ৬ জুলাই (সোমবার) বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
এর আগে নকআউট পর্বের শেষ বত্রিশের এক রোমাঞ্চকর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারায় ব্রাজিল। আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় তারা। এই জয়ের ফলে সহ-আয়োজক কানাডার পর পরবর্তী রাউন্ডে পা রাখল সেলেসাওরা।
এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে এই কঠিন পরীক্ষা পার করে এবার শেষ ১৬-তে ডালাসের জয়ী দলের মুখোমুখি হতে প্রস্তুত আনচেলত্তির সেলেসাওরা।
কেএম