• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

নকআউট পর্বে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক
  ৩০ জুন ২০২৬, ১৪:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের (রাউন্ড অব ৩২) মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তি ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দলের রক্ষণভাগের অন্যতম মূল স্তম্ভ এবং তারকা সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো হাঁটুর চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন।

কসাসের অনুশীলন ক্যাম্পে সোমবার তিনি সতীর্থদের সঙ্গে নিয়মিত অনুশীলনে অংশ নেন, যা কোচ লিওনেল স্কালোনির রক্ষণভাগ সংক্রান্ত বড় একটি দুশ্চিন্তা দূর করেছে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তার অনুপস্থিতিতে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি রক্ষণভাগ সামলান এবং আর্জেন্টিনা ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করে। তবে নকআউটের মরণ-বাঁচন লড়াইয়ের আগে রোমেরোর ফেরা আলবিসেলেস্তেদের জন্য বিশাল বুস্ট হিসেবে দেখা হচ্ছে।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিশ্চিয়ান রোমেরোর ফিট হয়ে ওঠা আর্জেন্টিনা শিবিরে নতুন আত্মবিশ্বাস যোগ করেছে। হাঁটুর চোট কাটিয়ে আবারও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম ভরসার এই সেন্টার ব্যাক।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে। রোমেরোর ফেরায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বে শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলার পরিকল্পনায় এই ডিফেন্ডারের উপস্থিতি বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

২৮ বছর বয়সী এই ডিফেন্ডার গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান। ম্যাচের ৫৭ মিনিটে অস্বস্তি অনুভব করলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। সেই চোটের কারণে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পান অভিজ্ঞ নিকোলাস ওটামেন্দি।

রোমেরোকে ছাড়াই জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বের আগে তাকে ফিরে পাওয়াকে বড় অর্জন হিসেবেই দেখছে আলবিসেলেস্তেরা।

জর্ডান ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছিলেন, শেষ ষোলোর আগেই রোমেরোকে ফেরানোর ব্যাপারে তিনি আশাবাদী। সেই আশার প্রতিফলন দেখা যায় সোমবার (২৯ জুন), যখন ক্যানসাস সিটিতে এক দিনের বিশ্রামের পর দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন এই ডিফেন্ডার।

অনুশীলনে তাকে পুরোপুরি স্বাভাবিক ছন্দে দেখা গেছে। দৌড়ানো, বল নিয়ন্ত্রণ এবং দলীয় অনুশীলনের সব পর্বেই বেশ স্বাচ্ছন্দ্যে অংশ নেন তিনি। এতে ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই ফিরতে পারেন টটেনহ্যামের এই তারকা তারকা।

আরও পড়ুন

র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো!

আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রোমেরো। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউট পর্বের মতো চাপের ম্যাচে তার অভিজ্ঞতা দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।

গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা। এখন লক্ষ্য কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। সেই অভিযানের আগে রোমেরোর প্রত্যাবর্তন স্কালোনির দলের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।

কে

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • আর্জেন্টিনা
এ সম্পর্কিত আরও খবর
আটলাসের সিংহদের সামনে কমলা–অশ্রুর তেতো রেকর্ড
আটলাসের সিংহদের সামনে কমলা–অশ্রুর তেতো রেকর্ড
র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো!
র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো!
বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন কিংবদন্তি রোনাল্ডো
বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন কিংবদন্তি রোনাল্ডো
বড় ম্যাচের আগে ব্রাজিলের দুঃসংবাদ
বড় ম্যাচের আগে ব্রাজিলের দুঃসংবাদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।