দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপ পর্বে শুরুটা ড্র দিয়ে হলেও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এবার শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ জাপান। এশিয়ার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে আগের চার ম্যাচের সবকটিতেই জয়ের রেকর্ড ধরে রাখা ব্রাজিল এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে ‘পাঁচে পাঁচ’ করতে চায়।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর পাশাপাশি নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে দুটি ড্র করে গ্রুপ ‘এফ’র রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে ওঠে জাপান।
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি ব্রাজিল কোচ আনচেলত্তি। একই একাদশ নিয়েই জাপানের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে জাপান কোচ হাজিমে মরিয়াসু আগের ম্যাচের তুলনায় একাদশে চারটি পরিবর্তন এনেছেন। রক্ষণভাগে আয়ুমু সেকো ও কো ইতাকুরার পরিবর্তে খেলবেন তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচি। মাঝমাঠে আও তানাকার জায়গায় সুযোগ পেয়েছেন কাইশু সানো। এছাড়া ইনসাইড-রাইটে জুনিয়া ইতোকে খেলানো হলেও রিতসু দোয়ানকে রাইট উইং-ব্যাক পজিশনে নামানো হয়েছে।
দুই দলের একাদশ:
ব্রাজিল (৪-৩-৩): আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারাইস, কাসেমিরো, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান (৩-৪-২-১): জিওন সুজুকি; তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো; রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা; জুনিয়া ইতো, দাইজেন মায়েদা; আয়াসে উয়েদা।
জে আই