• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জাপান

স্পোর্টস ডেস্ক
  ২৯ জুন ২০২৬, ১২:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় এক হাজার দিন পর পুরোপুরি ফিট হয়ে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার শেষ ৩২-এর লড়াইয়ে তার প্রতিপক্ষ জাপান, যাদের বিপক্ষে তিনি ক্যারিয়ারে সবচেয়ে বেশি সফল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২৯ জুন) টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১ টায় ফিফা বিশ্বকাপের নক আউট পর্বে অনুষ্ঠিত হবে ব্রাজিল-জাপান ম্যাচ।

জাপানের বিপক্ষে মাত্র পাঁচ ম্যাচ খেলেই নেইমার করেছেন ৯ গোল। আন্তর্জাতিক ফুটবলে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এটিই তার সর্বোচ্চ গোল। এরপর পেরুর বিপক্ষে তার ৬ গোল এবং বলিভিয়া, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫টি করে গোল রয়েছে।

ব্রাজিলের জার্সিতে ১২৯ ম্যাচে ৭৯ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকে। ২০১০ সালে ১৮ বছর ৬ মাস বয়সে জাতীয় দলে অভিষেকের পর তিনি পেলে, রোনাল্ডো ও কাফুর পর চতুর্থ ব্রাজিলিয়ান হিসেবে চারটি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন।

জাপানের বিপক্ষে নেইমারের প্রথম ম্যাচ ছিল ২০১২ সালের ১৬ অক্টোবর পোল্যান্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে। সেদিন ব্রাজিল ৪-০ গোলে জয় পায়, যেখানে দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন তিনি। দ্বিতীয়বার ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে তিন মিনিটের মাথায় দুর্দান্ত ভলিতে গোল করেন নেইমার। ওই আসরে ব্রাজিল শিরোপা জিতে এবং নেইমার গোল্ডেন বল পান।

তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে ২০১৪ সালের ১৪ অক্টোবর সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে। একাই চার গোল করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। এর মাধ্যমে ২০০০ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এক ম্যাচে চার গোলের কীর্তি গড়েন নেইমার।

সাম্প্রতিক সময়েও ধারাবাহিকতা ধরে রেখেছেন নেইমার। ২০১৭ সালে ব্রাজিলের ৩-১ জয় এবং ২০২২ সালে ১-০ গোলের জয়ের ম্যাচেও জাপানের বিপক্ষে গোল করেন তিনি। ফলে পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ।

আরও পড়ুন

জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

মার্তিনেসের বাংলাদেশ প্রীতির গল্প আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও

১৫ মিনিট খেলার ‘দম’ আছে নেইমারের: আনচেলত্তি

শেষ ৩২-এর ম্যাচে নেইমার মাঠে নামলে জাপানের বিপক্ষে এটি হবে তার ষষ্ঠ সাক্ষাৎ। ব্রাজিল সমর্থকরা আশা করছেন, প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আবারও গোল করে নিজের খাতা সমৃদ্ধ করবেন এই তারকা ফরোয়ার্ড।

এমএম/

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • নেইমার
  • জাপান
এ সম্পর্কিত আরও খবর
আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে
আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে
‘ব্রাজিল কি চাপে আছে?’ বিশ্বকাপ বিতর্কে  যোগ দিলেন দীপা খন্দকার
‘ব্রাজিল কি চাপে আছে?’ বিশ্বকাপ বিতর্কে  যোগ দিলেন দীপা খন্দকার
পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা
পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা
বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন ৩ কোটি টাকা
বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন ৩ কোটি টাকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।