দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনজুরির কারণে গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে মাঠে নামেননি ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। তবে তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন ব্রাজিলের প্রাণভোমরা। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছিল, গ্রুপপর্বে না খেললেও নেইমারকে পাওয়া যাবে নকআউটে।
তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি পুরোপুরি আশার কথা শোনাতে পারেননি। জানালেন ম্যাচের পরিস্থিতি বুঝে নেইমারকে মাঠে নামানো হবে। অর্থাৎ সোমবার (২৯ জুন) রাতে জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেইমারের না থাকার সম্ভাবনাই বেশি।
এ নিয়ে আনচেলত্তি বলেন, নেইমার ইনজুরি কাটিয়ে খুব দ্রুত উন্নতি করছে। খুব ভালো করছে। আমি মনে করি গত সপ্তাহে তার অনেক উন্নতি হয়েছে। কিন্তু সে পুরোটা সময় আমাদের সঙ্গে ট্রেনিং করতে পারেনি। তবে সে ১৫ মিনিটের সময় খেলতে পারবে। সে খুব ভালো করেছে। সোমবার ম্যাচ কেমন হয়, তার ওপর (নেইমারের মাঠে নাম) নির্ভর করবে।
স্কটল্যান্ডের ম্যাচে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন নেইমার। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ইতিহাসে গড়েন তিনি। ব্রাজিলের চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে দেশটির প্রতিনিধিত্ব করলেন নেইমার। এর আগে জালমা সান্তোস, পেলে ও কাফু এই কীর্তি গড়েছিলেন।
কেএম