দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপপর্বের হিসাবনিকাশ শেষ। ২০২৬ ফুটবল বিশ্বকাপ প্রবেশ করেছে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়ে, নকআউট পর্বে। এবারই প্রথম ৪৮ দলের বিশ্বকাপে শেষ ৩২ থেকে শুরু হচ্ছে শিরোপার লড়াই। আর সেই লড়াইয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টনের এনজিআর স্টেডিয়ামে।
পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে ব্রাজিলকে জাপান পরীক্ষায় পাস করতে হবে। এর আগে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে ব্রাজিল। আর জাপান এফ গ্রুপের রানারআপ হয়ে নকআউট পর্বে ওঠে।
দারুণ প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই ম্যাচে সব অপশন মাথায় রেখেই মাঠে নামছে দুই দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামা নেইমার খেলতে পারেন এই ম্যাচও। তবে থাকতে নাও পারেন শুরুর একাদশে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, পাকেতা, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, রায়ান, কুনিহা ও ভিনিসিয়ুস।
জাপানের সম্ভাব্য একাদশ: সুজুকি, ওয়াতানাবে, ইতো, ইতাকুরা, দোয়ান, সেকো, তানাকা, নাকামুরা, মায়েদা, উয়েদা ও কামাদা।
কেএম