• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

হারলেই বিদায়, ব্রাজিলের সামনে জাপানের চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
  ২৯ জুন ২০২৬, ০৮:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপপর্বের সব হিসাব-নিকাশ শেষ। এখন ভুলের কোনো সুযোগ নেই- একটি পরাজয় মানেই স্বপ্নভঙ্গ, টুর্নামেন্ট থেকে চিরবিদায়। এমন ‘ডু অর ডাই’ লড়াইয়ে আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার পরাশক্তি জাপান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কাগজে-কলমে কার্লো আনচেলত্তির ব্রাজিলই এগিয়ে থাকলেও, গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি জাপানকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তাই শেষ ষোলোর এই মহারণে উত্তেজনা, রোমাঞ্চ আর অনিশ্চয়তার রসদ—সবই থাকছে ভরপুর।

হিউস্টনের ডায়নামো স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়া সেলেসাওরা এবার মাঠে নামছে এক ভিন্ন আত্মবিশ্বাস নিয়ে। চোটের কারণে রাফিনিয়ার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হলেও, ডান প্রান্তে হুট করেই আলো কেড়ে নিয়েছেন ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ান।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অ্যান্ডি রবার্টসনকে প্রেস করে বল কেড়ে নেওয়া এবং ভিনিসিয়ুস জুনিয়রের প্রথম গোলের উৎস হওয়া রায়ানের ওপর ভরসা রাখছেন আনচেলত্তি। নকআউট পর্বের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে নিজের রোমাঞ্চ ও সতর্কবার্তা লুকিয়ে রাখেননি বোর্নমাউথের এই তারকা। প্রথমবার বিশ্বকাপের নকআউটে খেলার অনুভূতি প্রকাশ করে রায়ান বলেন, ‘গ্রুপপর্বে আমরা জানি ভুলগুলো শুধরে নেওয়া যায়। কিন্তু এখন এটা বাঁচা-মরার লড়াই। জাপান দলে অনেক মানসম্মত খেলোয়াড় আছে, তবে আমাদের গ্রুপটাও অসাধারণ। ভিনিসিয়ুস জুনিয়র ইতিমধ্যেই ব্যালন ডি’অর জিতেছে। ম্যাচটি কঠিন হবে, তবে আমরা জয়ের জন্য আমাদের সেরাটা দেব।’

তবে প্রতিপক্ষ জাপানের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সম্মেলনে বেশ হাস্যরসের সৃষ্টি করে অকপটে স্বীকার করেন রায়ান, ‘সত্যি বলতে আমি জানি না ওদের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় কে। ভিডিও দেখেই কেবল তা বলতে পারব।’

আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও ব্রাজিলকে আবারও স্তব্ধ করে দেওয়ার ছক কষছে সামুরাই ব্লুরা। হাঁটুর গুরুতর চোটের কারণে স্কোয়াডে থেকেও মাঠে নামতে পারছেন না মোনাকোর ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। তবে মাঠের বাইরে থেকেও দলের মনস্তাত্ত্বিক লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আট মাস আগের প্রীতি ম্যাচে ব্রাজিলের জাল কাঁপানো ৩১ বছর বয়সী এই তারকা হিউস্টনের লড়াইয়ে জাপানের মূল অস্ত্র হিসেবে দেখছেন তাঁদের মনস্তাত্ত্বিক অবস্থানকে।

প্রথম তিন ম্যাচে তিন ধরনের ফরমেশন ব্যবহার করে অপরাজিত থাকা আনচেলত্তির ব্রাজিল হয়তো এই ম্যাচে স্কটল্যান্ডকে হারানো উইনিং কম্বিনেশনটাই ধরে রাখবে। নকআউটের মঞ্চে ইতিহাস অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলে। কারণ বিশ্বকাপে এশীয় দলগুলোর বিরুদ্ধে তাদের রেকর্ড শতভাগ জয়ের। কিন্তু ফুটবলের চিরন্তন সত্য হলো, অতীতের পরিসংখ্যান বর্তমানের ৯০ মিনিটের ভাগ্য নির্ধারণ করে না। হিউস্টনের ঘাসে আজ রাতে কার্লো আনচেলত্তির প্রেসিং ফুটবল নাকি হাজিমে মোরিয়াসু কাউন্টার অ্যাটাক শেষ হাসি হাসবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

আরও পড়ুন

নকআউট পর্ব / রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান

আজ টিভিতে যা দেখবেন (২৯ জুন ২০২৬)

যোগ করা সময়ে গোল, এগিয়ে গেল কানাডা

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, পাকেতা, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, রায়ান, কুনিহা ও ভিনিসিয়ুস।

জাপানের সম্ভাব্য একাদশ: সুজুকি, ওয়াতানাবে, ইতো, ইতাকুরা, দোয়ান, সেকো, তানাকা, নাকামুরা, মায়েদা, উয়েদা ও কামাদা।

কেএম

  • ব্রাজিল
  • জাপান
  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
১৫ মিনিট খেলার ‘দম’ আছে নেইমারের: আনচেলত্তি
১৫ মিনিট খেলার ‘দম’ আছে নেইমারের: আনচেলত্তি
বিশ্বকাপের নকআউট পর্ব কী? জেনে নিন নিয়ম-কানুন
বিশ্বকাপের নকআউট পর্ব কী? জেনে নিন নিয়ম-কানুন
পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল
জাপানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।