দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জর্ডানের বিপক্ষে পরীক্ষামূলক একাদশ নামিয়েছে আর্জেন্টিনা। শুরুর প্রথম ৭ মিনিটে প্রথম গোল বাতিল হলেও ১৮ মিনিটের লো সেলসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের ৩০ মিনিটের লাউতারো মার্টিনেজের সফল পেনাল্টিতে আর্জেন্টিনার দ্বিতীয় গোল জর্ডানের জালে প্রবেশ করে। তার গোলে ২-০ ব্যবধানে লিড নেয় লিওনেল স্কালোনির দল।
ওদিকে আলজেরিয়া অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে। এই ম্যাচের ফলের ওপর তাকিয়ে আছে ইরানও। কারণ এই ম্যাচে কোনো এক দল হেরে গেলে ইরান প্রথমবারের মতো চলে যাবে বিশ্বকাপ নকআউটে।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লে সেলসো, নিকো পাজ, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ।
জর্ডান একাদশ: ইয়াজিদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, মোহান্নাদ আবু তাহা, হুসাম আবু দাহাব, ইয়াজান আল আরব, আবদাল্লাহ নাসিব, নিজার আল রাশদান, নূর আল রাওয়াবদেহ, আলি আজাইজেহ, আলি ওলওয়ান ও ওদেহ ফাখৌরি।
কেএম