দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা পাওয়ার দৌড়ে এখনো ইরানের ভাগ্য পুরোপুরি নির্ধারিত হয়নি। আটটি সেরা তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে পরবর্তী পর্বে যেতে পারবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।
ইরানের সামনে এখনো সম্ভাবনার দরজা খোলা আছে। শেষ বত্রিশে উঠতে তাদের প্রয়োজন অন্যান্য গ্রুপের অন্তত একটি নির্দিষ্ট ফল নিজেদের অনুকূলে আসা।
সম্ভাব্য পরিস্থিতির মধ্যে রয়েছে—গ্রুপ এল-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘানার জয়। এছাড়া গ্রুপ কে-তে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের উজবেকিস্তানের বিপক্ষে জয় না পাওয়া, তবে উজবেকিস্তান যদি সাত গোল বা তার বেশি ব্যবধানে না জেতে—সেই অবস্থাও ইরানের অনুকূলে যাবে।
আরেকটি সমীকরণ হলো গ্রুপ জে-তে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যে কোনো এক দলের জয় নিশ্চিত হওয়া।
সব মিলিয়ে ইরানের ভাগ্য এখন নিজেদের হাতে নেই। অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ বত্রিশে পৌঁছাবে কি না।
অন্যদিকে গ্রুপ জি থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে মিসর। তারা আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট ম্যাচ খেলবে।
/অ