দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি জাপান ও সুইডেন।
শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টয় টেক্সাসের আরলিংটনে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
দুই দলই এখন পর্যন্ত একটি করে জয় পাওয়ায় ম্যাচটি গ্রুপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি, জাপানের লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন তকমা নিজেদের করে নিতে।
আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত কামব্যাক করে এশিয়ান জায়ান্ট জাপান। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ ধরে অপরাজিত জাপান, যেখানে তারা ব্রাজিল ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও পরাজিত করেছে।
অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও পরের ম্যাচেই ডাচদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় সুইডেন। জাপানের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের।
কেএম