দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে চেক প্রজাতন্ত্র ও মেক্সিকো।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ০-০ সমতায় থেকেই বিরতিতে গেছে তারা।
আগেই শেষ ষোলো নিশ্চিত করা মেক্সিকো একাদশে কয়েকটি পরিবর্তন এনে মাঠে নামলেও বলের দখল ও আক্রমণে ছিল যথেষ্ট সক্রিয়। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেনি তারা।
অন্যদিকে, নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই চেক প্রজাতন্ত্রের। সে কারণে শুরু থেকেই আক্রমণভাগে চাপ তৈরি করার চেষ্টা করে দলটি। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যই থাকতে হয়েছে তাদেরও।
দুই দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে কোনো গোল ছাড়াই।
বিরতির পর ম্যাচের গতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চেক প্রজাতন্ত্রের জন্য এই ম্যাচের ফল নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জে আই