দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বিশ্বকাপে বৃহস্পতিবার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের মধ্যে এর আগে মাত্র একবার দেখা হয়েছে।
ইউরোপের দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রেকর্ড বেশ ভালো। ২০১০ সালে ফ্রান্সকে ২-১ গোলে হারানোর স্মরণীয় সাফল্য রয়েছে তাদের। এছাড়া ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে আফ্রিকান দলের বিপক্ষে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের একমাত্র ম্যাচ ছিল ঘানার বিপক্ষে, যেখানে তারা ২-০ গোলে পরাজিত হয়েছিল।
তবে পরিসংখ্যানের হিসাবে এই ম্যাচে এগিয়ে রাখা হচ্ছে চেকিয়াকে। সম্ভাব্য ফলাফলের বিশ্লেষণে চেকিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৪ দশমিক ৯ শতাংশ। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৮ শতাংশ। ফলে ম্যাচটির আগে কাগজে-কলমে চেকিয়ার পাল্লাই ভারি।
/অ