দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ম্যাচসেরার পুরস্কার পেয়েও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহাম। বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পুরস্কার পাওয়ার যোগ্য তিনি ছিলেন না।
বেলিংহাম বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি না আমি এটা পাওয়ার যোগ্য ছিলাম। তাদের ডিফেন্ডাররা দুর্দান্ত খেলেছে, পুরস্কার তাদের কারও পাওয়ার কথা ছিল।’
তিনি আরও বলেন, ‘আমার কিছু মুহূর্ত ছিল, কিন্তু পুরো ম্যাচে ছন্দে থাকতে পারিনি।’
ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ইংল্যান্ডের কি দ্বিতীয় ম্যাচের সমস্যা, তাই না? প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচে ড্র। তবে এটা ঠিক আছে।’
ঘানার কৌশল নিয়ে বেলিংহাম বলেন, তারা ড্রয়ের লক্ষ্য নিয়েই খেলেছে এবং সেটি নিশ্চিত করতে ভালোভাবে রক্ষণ সামলেছে।
পুরস্কার পাওয়ার অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘আমার পরিবার, সতীর্থ এবং কোচ—যারা আমাকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছেন, তাদের কথা ভাবি। তবে আজ আমি খুব বেশি যোগ্য ছিলাম না, তবুও কৃতজ্ঞ।’
সূত্র: বিবিসি
/অ