দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ম্যাচটি নিয়ে মিশ্র অনুভূতির কথা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিবিসি রেডিও ৫ লাইভে তিনি বলেন, ম্যাচে আধিপত্য থাকলেও গোল না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ তারা।
কেইন বলেন, ‘অবশ্যই আমরা ম্যাচটি জিততে না পারায় হতাশ। আমাদের অনেক বেশি বল দখল ছিল এবং আমরা সেটাই করেছি। তারা নিচু ও কমপ্যাক্ট রক্ষণে খেলেছে, যার কারণে মাঝমাঠ দিয়ে খেলা কঠিন ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা দুই অর্ধের শুরু ও শেষ দিকে কিছুটা গতি পেয়েছিলাম এবং সুযোগও তৈরি করেছি। এটা এমন ম্যাচ ছিল যেটা ১-০ বা ২-০ ব্যবধানে শেষ করা যেত।’
ঘানার রক্ষণাত্মক কৌশলের প্রশংসা করে ইংলিশ অধিনায়ক বলেন, তারা প্রতিআক্রমণে বিপজ্জনক ছিল এবং পুরো ম্যাচে সংগঠিতভাবে রক্ষণ সামলেছে। তবে ইংল্যান্ডও বড় কোনো সুযোগ দেয়নি বলে তিনি মনে করেন।
কেইনের মতে, ম্যাচে মূল পার্থক্য গড়ে দিতে পারে একটি দ্রুত গোল, যা ঘানাকে আক্রমণে আসতে বাধ্য করত। তিনি বলেন, সময় যত গড়িয়েছে, তারা আরও আত্মবিশ্বাসী হয়ে রক্ষণ জমাট করেছে।
শেষ মুহূর্তের সুযোগ হাতছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেকে সবসময় গোল করার জন্য প্রস্তুত রাখি। আজ সেটি হয়নি, তবে স্ট্রাইকার হিসেবে জানি সবসময় বল জালে যায় না।’
ড্রকে ইতিবাচক হিসেবেই দেখছেন ইংল্যান্ড অধিনায়ক। তার ভাষায়, ‘আমরা পয়েন্ট নিয়েছি এবং সামনে এগিয়ে যাচ্ছি। এখনো আমরা ভালো অবস্থানে আছি এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকব।’
সূত্র: বিবিসি
/অ