দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। দেশের জার্সিতে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় ১৪তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে।
চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় গোল। আর বিশ্বকাপ ইতিহাসে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে। এর মধ্য দিয়ে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওর গোলসংখ্যাকে স্পর্শ করেছেন তিনি।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের সামনে রয়েছেন মাত্র দুজন ফুটবলার—জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬) এবং আর্জেন্টিনার লিওনেল মেসি (১৮)।
গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে ফ্রান্স। ম্যাচের শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি দিদিয়ের দেশমের শিষ্যরা।
অন্যদিকে, ইরাক রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এমএস/