দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামা কেপ ভার্দে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় ভোর টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে প্রত্যাশিত ফল না পাওয়ায় উরুগুয়ে চাপে রয়েছে। দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ নেই। অন্যদিকে কেপ ভার্দে প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে নজর কেড়েছে।
উরুগুয়ে ফুটবল ইতিহাসে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপ জয় এখনো গর্বের বিষয়। বর্তমান দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ রয়েছে। মাঝমাঠে ফেদেরিকো ভালভার্দের নেতৃত্ব এবং সামনে দারউইন নুনিয়েসের গোল করার ক্ষমতা দলটিকে শক্তি জোগাচ্ছে। তারা ম্যাচের শুরু থেকেই বল দখল করে আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা করবে।
কেপ ভার্দে ছোট্ট দ্বীপরাষ্ট্র হলেও দলীয় সমন্বয় ও রক্ষণাত্মক শক্তির জন্য পরিচিত। গোলরক্ষক ভোজিনিয়ার নেতৃত্বে রক্ষণভাগ শক্তিশালী। তারা দ্রুত পাল্টা আক্রমণের ওপর নির্ভর করবে।
বিশেষজ্ঞদের মতে, উরুগুয়ে যদি শুরুতে গোল না করে তাহলে চাপ বাড়বে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেপ ভার্দের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। ম্যাচটি উরুগুয়ের অভিজ্ঞতা বনাম কেপ ভার্দের লড়াকু মানসিকতার পরীক্ষা হয়ে উঠবে।
এমএম/