দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির রেকর্ডগড়া হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (সোমবার) গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে শেষ অনুশীলন ‘ক্লোজডোর’ রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। এরপরই একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলের ফিটনেস নিয়ে। সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে বেঞ্চে রাখা হতে পারে।
মন্টিয়েলের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্কালোনির দুশ্চিন্তা কিছুটা কমেছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে।
আলজেরিয়ার বিপক্ষে খেলা একাদশে আরও দুটি পরিবর্তন আসতে পারে। আক্রমণভাগে থিয়েগো আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকে নামানো হতে পারে। প্রতিপক্ষের রক্ষণভাগের ফাঁকা জায়গা কাজে লাগানোর ক্ষেত্রে গঞ্জালেসকে বেশি কার্যকর মনে করা হচ্ছে।
এ ছাড়া লাউতারো মার্টিনেজের পরিবর্তে হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে। চোট কাটিয়ে আগের ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মন্টিয়েল পুরো অনুশীলনেই বুট পরে অংশ নিয়েছেন। শুক্রবার তিনি প্রথম অংশে দলের সঙ্গে অনুশীলন করলেও পরে আলাদাভাবে কাজ করেছিলেন। চোট গুরুতর না হওয়ায় তিনি ম্যাচের স্কোয়াডে থাকবেন এবং প্রয়োজন হলে কিছু সময় মাঠেও নামতে পারেন।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই একাদশে থাকবেন। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডে থাকবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি।
এদিকে, অনুশীলনে উন্নতি হলে লিয়েন্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকো এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেতে পারেন।
এমএস/