দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে নতুন নিয়ম প্রয়োগের প্রথম উদাহরণ হিসেবে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বাগ্বিতণ্ডার সময় মুখ হাত দিয়ে ঢেকে রাখায় সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে।
শুক্রবার গ্রুপ ‘ডি’-এর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তুরস্কের মার্ত মুলদুরের সঙ্গে আলমিরনের কথাকাটাকাটি হয়। এ সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে রাখেন। পরে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পরও সেই সিদ্ধান্ত বহাল থাকে। তখন ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল প্যারাগুয়ে।
বিশ্ব ফুটবলের নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় সংঘাতপূর্ণ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হাত, বাহু কিংবা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড দেখানো হবে।
সম্প্রতি বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি মুখ ঢেকে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। ওই ঘটনার পর এমন আচরণ ঠেকাতে নতুন নিয়ম কার্যকর করা হয়।
আলমিরনের বহিষ্কারই বিশ্বকাপে এই নিয়ম প্রয়োগের প্রথম ঘটনা হিসেবে রেকর্ডে জায়গা করে নিলো।
/অ