দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ‘এল’ গ্রুপে ফের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। চলতি শতাব্দীতে কোনো বড় আসরে দুই দলের এটি চতুর্থ সাক্ষাৎ।
এর আগে ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ক্রোয়েশিয়া। তবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে দুই দলের দুই দেখাতেই জয় পেয়েছে ইংল্যান্ড।
আসন্ন ম্যাচে পরিসংখ্যানের হিসাবে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।
পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার ১০ হাজার অনুকরণমূলক হিসাব অনুযায়ী, ৫৫ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে জয় পেয়েছে ইংল্যান্ড।
অন্যদিকে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০ দশমিক ৮ শতাংশ।
আর ২৩ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে ম্যাচ অমীমাংসিত থাকার সম্ভাবনা দেখা গেছে।
পরিসংখ্যান তাই ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও অতীতের লড়াই বিবেচনায় দুই দলের ম্যাচটি যে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, তা বলাই যায়।
সূত্র: আল-জাজিরা
/অ