দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে কঙ্গো। তবে ক্রিস্টিয়ানো রোনালদোদের বিপক্ষে খেলতে কোনো ভয় নেই বলে জানিয়েছেন দলটির কোচ সেবাস্তিয়ান দেশাব্রে।
মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশাব্রে জানান, প্রথম ম্যাচের চাপ সামলানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সেই চাপ তাদের খেলায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচের চাপ সামলাতে হবে। আমি চাই আমার দল নিজেদের খেলা খেলুক। তাই আমরা ঝুঁকি নেব, তবে সেই ঝুঁকি হবে হিসাব করে নেওয়া। বড় আসরকে সামনে রেখে আমাদের কোনো ভয় নেই।’
১৯৭৪ সালের বিশ্বকাপে জায়ার নামে অংশ নিয়েছিল কঙ্গো। সে আসরে তারা তিনটি ম্যাচই হেরেছিল, ১৪ গোল হজম করেছিল এবং কোনো গোল করতে পারেনি।
তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন দেশাব্রে। তার মতে, ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতামূলক লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন তাদের দলে। বিশেষ করে দ্রুতগতির আক্রমণভাগের খেলোয়াড়রা পর্তুগালের জন্য সমস্যা তৈরি করতে পারেন।
তিনি বলেন, ‘আমাদেরও এমন কিছু শক্তি আছে, যা আমরা মাঠে কাজে লাগাব। নিজেদের খেলার ধরন নিয়েই আমরা মাঠে নামব। একই সঙ্গে পর্তুগালের মতো বড় দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি।’
কৌশল নিয়ে দেশাব্রে জানান, ম্যাচে একাধিক পরিকল্পনা নিয়ে নামবে তার দল। খেলার পরিস্থিতি ও দুই দলের শক্তির ভারসাম্য বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী কৌশল পরিবর্তন করা হবে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাই রোনালদোর পর্তুগালকে চাপে ফেলতে এবং অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী কঙ্গো।
সূত্র: আল-জাজিরা
/অ