দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ম্যাচে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে পর্তুগাল। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসেও ইউরোপের দলটিকেই এগিয়ে রাখা হয়েছে।
চলতি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর বিশ্ব ফুটবলের র্যাংকিংয়ে কঙ্গো ৫৬তম স্থান থেকে ৪৫তম স্থানে উঠে এসেছে। তবে সর্বশেষ র্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা পর্তুগালই এখনো এই ম্যাচের ফেবারিট।
পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার ২৫ হাজার ম্যাচ-অনুকরণের ফলাফলে দেখা গেছে, ৫৪ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে জয় পেয়েছে পর্তুগাল।
অন্যদিকে ২২ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে ম্যাচ অমীমাংসিত থাকার সম্ভাবনা দেখা গেছে।
কঙ্গোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৩ দশমিক ১ শতাংশ।
তবে এই পরিসংখ্যান বলছে, কঙ্গোর সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে সেবাস্তিয়ান দেশাব্রের দলের জন্য শুরুতেই পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ