দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচকে দলের জন্য অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেছেন কোচ জ্লাতকো দালিচ। তার মতে, জাতীয় দলের জার্সির প্রতি নিবেদন ও লড়াইয়ের মানসিকতায় তরুণ খেলোয়াড়দের জন্য মদরিচ একজন আদর্শ উদাহরণ।
আজকের ম্যাচে ক্রোয়েশিয়ার হয়ে ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার কথা রয়েছে ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ খেলোয়াড়ের।
ম্যাচের আগে দালিচ বলেন, ‘অধিনায়ক হিসেবে এবং একজন মানুষ হিসেবে সে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মাঠে সে আমার ডান হাত। দলে মদরিচের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি তরুণদের জন্য অত্যন্ত উপকারী।’
দালিচের বলেন, ‘লুকার পাশাপাশি আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, যারা তরুণদের নেতৃত্ব দিচ্ছে। তারা অনেক ভালো কাজ করতে পারে।’
মদরিচকে আদর্শ হিসেবে উল্লেখ করে ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, সে বিষয়ে তরুণ খেলোয়াড়রা লুকাকে অনুসরণ করতে পারে। তাকে আদর্শ হিসেবে পাওয়া তাদের জন্য সৌভাগ্যের বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমরাও ভাগ্যবান যে এখনো লুকাকে আমাদের সঙ্গে পাচ্ছি।’
সূত্র: বিবিসি
/অ