দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। তবে এ ম্যাচে চোটের কারণে একাদশে থাকছেন না ডিফেন্ডার রুবেন দিয়াস। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোট থেকে তিনি এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘সবার প্রস্তুতি খুব ভালো হয়েছে। তবে রুবেন দিয়াস আগামীকালের ম্যাচের জন্য শতভাগ ফিট নয়, তাই সে খেলতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসা পরীক্ষায় কাঠামোগত কোনো সমস্যা ধরা পড়েনি। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। চিকিৎসকদের মতে, তাকে শতভাগ ফিট হতে হবে।’
এদিকে দিয়াসের অনুপস্থিতিতে বেনফিকার তরুণ ডিফেন্ডার তোমাস আরাউজোকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: দিয়োগো কস্তা
রক্ষণভাগ: জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস
মাঝমাঠ: জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া
আক্রমণভাগ: বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
সূত্র: আল- জাজিরা
/অ