দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংল্যান্ড কোচ টমাস টুখেল মনে করেন, তার দলের কিছু খেলোয়াড়ের এখনো কিছুটা উন্নতির সুযোগ রয়েছে। তবে যাদের তিনি মূল একাদশের সম্ভাব্য সদস্য হিসেবে বিবেচনা করছেন, তাদের নিয়ে তিনি আত্মবিশ্বাসী।
বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রত্যাশার চাপ কমানো নাকি বাড়ানো—কোনটি তার দায়িত্ব, এমন প্রশ্নের জবাবে টুখেল বলেন, ‘কোনোটিই নয়। আমরা নিজেদের কাছে কী প্রত্যাশা করি, সে বিষয়ে খুব পরিষ্কার। আমাদের লক্ষ্য সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ গ্রুপ পর্বে। এর বাইরে কিছু ভাবছি না, কোনো কিছুতে মনোযোগ বিচ্যুতও হতে চাই না।’
প্রথম ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে টুখেল বলেন, ‘গ্রুপ পর্ব শুরু হবে একটি কঠিন ম্যাচ দিয়ে। প্রতিপক্ষও শক্তিশালী। তাই আমাদের পুরো মনোযোগ সেদিকেই। আমরা জানি নিজেদের কাছ থেকে কী প্রত্যাশা করি এবং কী করতে চাই। আমাদের বিশ্বাস, দল প্রস্তুত।’
সূত্র: বিবিসি
/অ