দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কিছু সময়ের জন্য যেন ইন্টার মায়ামির ম্যাচই দেখছিলেন দর্শকরা। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের নিখুঁত পাস ধরে চিরচেনা ভঙ্গিতে এগিয়ে যান লিওনেল মেসি। এরপর প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক।
এই এক গোলই প্রথমার্ধে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।
যদিও ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আলজেরিয়াও কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করেছে। তবে শেষ পর্যন্ত মেসির দুর্দান্ত ফিনিশিংয়ের সামনে হার মানতে হয়েছে তাদের।
এর আগে দুই দলই একবার করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে দ্বিতীয়বার আর কোনো ভুল করেননি মেসি। তার দুর্দান্ত গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে লিওনেল স্কালোনির দল।
শিরোপা ধরে রাখার মিশনে নেমে প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের ঝলক দেখিয়েছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে এই ব্যবধান বাড়াতে পারে কি না বিশ্বচ্যাম্পিয়নরা।
এমএস/