দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয়ার্ধে গতি বাড়িয়ে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলে সেনেগালের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঝমাঠে মাইকেল অলিসেকে আরও কেন্দ্রীয় ভূমিকায় আনার পর বদলে যায় ফ্রান্সের আক্রমণের ধার। তার বাড়ানো নিখুঁত থ্রু পাস ধরে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে কোনো দিকে না তাকিয়েই ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে। গোলটি ঠেকানোর কোনো সুযোগই পাননি সেনেগালের গোলরক্ষক এদুয়ার মেন্ডি।
সাবেক স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন বলেন, ‘কৌশলগত পরিবর্তনের পর অলিসে অসাধারণ খেলছে। শেষ ১০ মিনিটে ফ্রান্স যেন সাত গিয়ার উপরে উঠে গেছে। প্রথমার্ধে ছায়ার মতো থাকা এমবাপ্পে এখন তার আসল রূপ দেখাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অলিসের পাস এবং এমবাপ্পের দৌড় ছিল অসাধারণ। শরীর ঘুরিয়ে যেভাবে গোলরক্ষকের দিকে না তাকিয়েই শট নিয়েছে, সেটাই বিশ্বমানের ফুটবলের উদাহরণ।’
এদিকে গোল হজমের পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সেনেগাল। ওপর দিয়ে ভেসে আসা একটি বল ধরে জালে পাঠান নিকোলাস জ্যাকসন। তবে সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়।
বর্তমানে নিউ জার্সি স্টেডিয়ামে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে রয়েছে।
এমএস/