দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্দান্ত এক দূরপাল্লার শটে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে মিসর। ম্যাচের ১৯তম মিনিটে নিখুঁত শটে গোল করেন ইমান আশুর। এটি তার জাতীয় দলে প্রথম গোল, আর এই গোলেই এগিয়ে যায় আফ্রিকার দলটি।
সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মিসর ও বেলজিয়ামের লড়াই। বলের দখলে কিছুটা পিছিয়ে থাকলেও দ্রুতগতির প্রতি-আক্রমণে বারবার বিপদ তৈরি করে মিসর। সেই ধারাবাহিক আক্রমণের ফল আসে ১৯তম মিনিটে, যখন দূরপাল্লার শটে জালের দেখা পান ইমান আশুর।
গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে বেলজিয়াম। মাঝমাঠে নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করলেও মিসরের সংগঠিত রক্ষণভাগ তাদের খুব বেশি সুযোগ তৈরি করতে দেয়নি। ফলে আক্রমণ গড়ে তুলতে বারবার ব্যর্থ হয় ইউরোপীয় দলটি।
অন্যদিকে মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে শুরু থেকেই কড়া নজরদারিতে রাখে বেলজিয়ামের রক্ষণভাগ। এতে সরাসরি সুযোগ তৈরি না হলেও দ্বিতীয় সারির খেলোয়াড়দের মাধ্যমে আক্রমণের ধার বজায় রাখে মিসর।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মিসর।
/অ