দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ মিশনে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ সোমবার বিকেলে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে হাজির হচ্ছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির সঙ্গে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা দলে একজন খেলোয়াড়ও উপস্থিত থাকবেন। তবে তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফুটবল মহলে জোর আলোচনা, আজ কোচের পাশে থাকতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগেও স্কালোনির সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন মেসি।
বিশ্বকাপ ইতিহাসের পুনরাবৃত্তি এবং কুসংস্কার ভাঙার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, একই ধরনের প্রস্তুতি আবারও আর্জেন্টিনা শিবিরে দেখা যেতে পারে।
আর্জেন্টিনা শিবিরে একমাত্র নিশ্চিত অনুপস্থিতি ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে তিনি আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। কোচিং স্টাফ আশা করছে, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে পাওয়া যেতে পারে, তবে তা পুরোপুরি নির্ভর করছে তার পুনর্বাসনের অগ্রগতির ওপর।
তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে লেফট ব্যাক পজিশনে বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন কোচ স্কালোনি। শেষ মুহূর্তে একাধিক কম্বিনেশন নিয়ে কাজ করছে টিম ম্যানেজমেন্ট।
চোট সমস্যার মধ্যেও আর্জেন্টিনা দল এখন আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। বিশ্বকাপের মঞ্চে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত আলবিসেলেস্তেরা। আগামীকাল আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে পোল্যান্ডের রেফারি সাইমন মারচিনিয়াক দায়িত্ব পালন করবেন। আজকের সংবাদ সম্মেলনে স্কালোনি দল নিয়ে শেষ দিকনির্দেশনা ও কৌশলগত পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
এমএস/